ব্যবসা বড় কে বা না করতে চায়। সঠিক সমাধানের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসা বড় হয়। রাতারাতি ছোট দোকান থেকে বড় ব্যবসা করে বড় লোক হওয়ার সপ্ন অনেকেই দেখে আবার কেউ বা চক্রে পরে সর্বশ দিয়েও ব্যবসা ঠিক রাখতে পারে না।
তাই সঠিক কৌশল আর বুদ্ধির কমিনিকেশন খুবই জরুরি । আমি ১০টি মাধ্যম দিলাম যাতে আপনার ও আপনার ব্যবসার উন্নতি ঘটে। ছোট, দোকান থেকে বড় ব্যবসা: ১০টি বাস্তব কৌশলঃ-

১. ব্যবসায় স্বচ্ছতা (Accounting): ব্যবসায় সচ্ছতা অবশ্যই জরুরি। কেননা দোকানের ব্যক্তিগত খরচ আর ব্যবসার খরচ আলাদা না রাখলে আপনার ব্যবসার সচ্ছতা আসবে না। তাই দোকানের ব্যক্তিগত খরচ আর ব্যবসার খরচ আলাদা রাখুন। প্রতিদিনের আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখতে ডিজিটাল অ্যাপ বা খাতা ব্যবহার করুন। অথবা khatabook App ব্যবহার করুন। লাভ থেকে একটি নির্দিষ্ট অংশ ব্যবসার প্রসারের জন্য পুনরায় বিনিয়োগ করুন।
২. কাস্টমারের সাথে সুসম্পর্ক (CRM): কাস্টমারের সাথে সুসম্পর্ক তো থাকা অতান্ত জরুরি। কারন ক্রেতার সাথে হাসিমুখে কথা বলা এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বড় মার্কেটিং। নিয়মিত ক্রেতাদের জন্য ছোটখাটো ডিসকাউন্ট বা বিশেষ অফার রাখুন যেন তারা বারবার আপনার দোকানেই ফিরে আসে। এবং আপনার কাছে থেকে লেনদেন করেন।
৩. ডিজিটাল ইন্টারনেটের উপস্থিতি (Digital Online Presence): ব্যবসা এগতে হলে ডিজিটাল ইন্টারনেটের উপস্থিতি খুবই জরুরি। কারন ব্যবসা এগতে হলে ডিজিটাল ইন্টারনেটের উপস্থিতি আপনার দোকানের নামে একটি ফেসবুক পেজ বা গুগল ম্যাপে লোকেশন আপনার ব্যবসা বৃদ্ধি করবে। এতে করে এলাকার বাইরের মানুষও আপনার দোকানের খোঁজ পাবে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পণ্যের ছবি ও আপডেট দিন। এবং আক্টিভ থাকুন।
৪. পণ্যের বৈচিত্র্য ও গুণমান ধরে রাখা: বৈচিত্র্য ও গুনমান দরকার কারন ক্রেতারা কী খুঁজছে তা খেয়াল করতে হবে। এবং তা বাজারে নতুন আসা ট্রেন্ডি পণ্য স্টকে রাখতে হবে। পণ্যের মানে কখনোই ছাড় দেবেন না, কারণ বিশ্বাসযোগ্যতা একবার হারালে ব্যবসা বড় করা কঠিন।
৫. হোম ডেলিভারি সেবা(Home Delivery): Home Delivery এখন খুব জনপ্রিয় কারন বর্তমান সময়ে মানুষ আরাম প্রিয়। আপনার এলাকায় বা আসে-পাশে দ্রুত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করলে আপনার বিক্রি বহুগুণ বেড়ে যাবে।
৬. স্টক পর্যাপ্ত রাখা: কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে আর কোনটা পড়ে আছে তা বুঝে স্টক পর্যাপ্ত রাখতে হবে। দ্রুত বিক্রি হওয়া পণ্য সবসময় স্টকে রাখুন এবং অবিক্রিত পণ্যগুলো ছাড় দিয়ে দ্রুত বের করে দিন।
৭. প্রতিযোগীদের করা: প্রতিযোগিতা করে ব্যবসা করতে হবে তাহলে আশেপাশের অন্য দোকানদাররা কী করছে, তারা কী দামে পণ্য দিচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করুন। তাদের চেয়ে ভালো সার্ভিস বা ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করুন।
৮. দোকানের সাজসজ্জা : সর্বদা ব্যবসা কে পরিপাটি রাখতে হবে কারন ক্রেতারা পরিষ্কার ও গোছানো দোকানে ঢুকতে পছন্দ করে। আপনার দোকানের লাইটিং এবং পণ্য সাজানোর ধরণ এমন রাখুন যেন ক্রেতা সহজেই পণ্য খুঁজে পায়।
৯. দক্ষ জনবল : ব্যবসা বড় করতে হলে একা সব সামলানো সম্ভব নয় তাই জনবল খুব বিশেষ কার্যকারী। বিশ্বস্ত এবং ব্যবহার ভালো এমন কর্মী নিয়োগ দিন এবং তাদের যথাযথ প্রশিক্ষণ দিন।
১০. ধৈর্য : এটা না থাকলে ব্যবসা হবে না ১০০ তে ১০০ । ব্যবসা বড় হওয়ার পথে অনেক চড়াই-উতরাই আসবে। ছোটখাটো লোকসানে হতাশ না হয়ে আপনার লক্ষ্য ও সেবার মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে বাকিটা আল্লাহ দেখেন।
এগুলো ফলো করলে আপনার ব্যবসা রাতারাতি বড় না হলেও ধীরে ধীরে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ্। একটা কথা মাথায় রাখবেন আম্বানিও একদিনে বড়লোক হয় নি। সব কিছু তে সরবোচ্চ চেষ্টা করলে ইনশাআল্লাহ্ অবশ্যই সাফল্য একদিন হবেই।